হত্যা নাকি দুর্ঘটনা এখনো নিশ্চিত নয় পুলিশ, মামলা হয়নি

হত্যা নাকি দুর্ঘটনা এখনো নিশ্চিত নয় পুলিশ, মামলা হয়নি

নিহত মনজুরুলের স্ত্রী রেনুকা পারভীন বলেন, ‘আমার স্বামী সাংবাদিক হলেও তাঁর কোনো শত্রু ছিল না। তিনি অত্যন্ত সাদামাটা একজন মানুষ ছিলেন। এ ছাড়া আমাদের পরিবারেও কোনো সমস্যা নেই। কী কারণে তাঁকে এমন নির্মম মৃত্যুর শিকার হতে হলো বুঝতে পারছি না।’

সাংবাদিক মনজুরুলের দুই বোন রীনা ও রেবেকা দাবি করেন, পুলিশ যেন তাঁর ভাইয়ের হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসে। আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানও একই সুরে বলেন, মনজুরুল সাদামাটা জীবনযাপন করতেন। কীভাবে তাঁর এমন নির্মম মৃত্যু হলো, কেউ বুঝতে পারছেন না।

Scroll to Top