আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে কারা হেফাজতে মারা যান ৬৫ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়াল ১০৫ জনে। এ ছাড়া পুলিশের হেফাজতে ১৩ জন, র্যাবের হেফাজতে ২ জন এবং ডিবি (গোয়েন্দা) পুলিশের হেফাজতে ৩ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।
মানবাধিকার নিয়ে কাজ করা এই দুই সংগঠনই ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ২০২৩ সালের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরেছে। এমএসএফের হিসাবে, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ২০২২ সালে যেখানে কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটে ৯৩টি, এক বছরের ব্যবধানে সেটি বেড়ে এখন ১৬২টি। কারা কর্তৃপক্ষ বলেছে, যাঁরা মারা গেছেন, তাঁরা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাঁদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতালেও নেওয়া হয়েছিল।
আইন ও সালিশ কেন্দ্র বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের যে দাবি জানিয়েছে, তা যৌক্তিক বলে মনে করি।





