সংখ্যাই যেহেতু সত্যটা বলে দেয়, আগাসি তাই ঘরে কে সেরা—এমন প্রশ্নে আর বিতর্কের জন্ম দেননি। বউয়ের ক্যারিয়ার তাঁর চেয়ে অনেক ভালো—মেনে নিয়ে আগাসি বলেন, ‘অঙ্কের এই হিসাবটা (শিরোপা) খুবই পচা। একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব প্রমাণে খুব কষ্ট হয়। তবে কে কী করেছে, কখন করেছে, এসব নিয়ে তর্ক উঠলে সে সাধারণত আমাকে হারিয়ে দেয়। শুধু এটুকুই বলতে পারি, আমরা চেষ্টা করি নিজেদের অর্জনটাকে অন্যের তুলনায় ফুলিয়ে–ফাঁপিয়ে দেখাতে।’




