স্ত্রীর পঞ্চম বিয়েতে যুবকের আত্মহত্যা | চ্যানেল আই অনলাইন

স্ত্রীর পঞ্চম বিয়েতে যুবকের আত্মহত্যা | চ্যানেল আই অনলাইন

বিবাহিত থাকা সত্ত্বেও পঞ্চমবার বিয়ে করতে চলেছেন স্ত্রী। সেই শোকে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ৩৫ বছরের ভারতীয় যুবক। আত্মহত্যা করার আগে নিজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

রোববার ১৪ জানুয়ারি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাটি ইনদওরের জুনি এলাকায় ঘটে। মৃতের নাম সুনীল লোহানি।

Bkash

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ওই নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুনীল। মহিলার চতুর্থ স্বামী ছিলেন সুনীল। কিন্তু গত এক বছর ধরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। গত বছর থেকেই বাবা-মায়ের সাথে থাকছিলেন সুনীলের স্ত্রী। যৌতুক নেওয়ার অপরাধে সুনীলের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন তিনি।

পুলিশ জানায়, গত সপ্তাহে সুনীল জানতে পারেন তার স্ত্রী পঞ্চমবার বিয়ে করতে চলেছেন। সেই খবর পেয়ে স্ত্রীর সাথে তুমুল ঝগড়া হয় তার। সেই অশান্তির জেরে বাড়ি ফিরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন সুনীল।

Reneta JuneReneta June

পুলিশ জানায়, সুনীলের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। চিঠিতে লেখা, তার স্ত্রী পঞ্চমবার বিয়ে করতে চলেছেন সেই কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

এরপরও আত্মহত্যার নেপথ্যকারণ আসলে কী, তা জানতে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Scroll to Top