সৈয়দপুরের এক কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ ৪৮ জনের

সৈয়দপুরের এক কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ ৪৮ জনের

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য পেয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর এখন পর্যন্ত ৪৮ জনের মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার খবর নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা তাঁর।

গতকাল রোববার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি জানান, পরীক্ষায় পাস নম্বর আগের বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩।

Scroll to Top