সুস্থ ও দীর্ঘ নিরোগ জীবনের জন্য খাদ্যাভাস খুবই জরুরি| পুষ্টিবিদরা বলেছেন, সুষম খাবার ব্যয়বহুল ও দুস্প্রাপ্য নয়| বরং মানুষ কি খাচ্ছে, কেন খাচ্ছে সেই খাবার শরীর ও মনকে কিভাবে সুস্থ রেখে দীর্ঘজীবন দেবে সেই ভাবনাটাই মানুষের মধ্যে নেই| সংশ্লিষ্টরা বলেন, একারণেই একদিকে খাবারের অপচয় অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ|




