৭ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল টি-২০ বিশ্বকাপের ১০ম আসরের। গ্রুপ পর্বের জমজমাট লড়াইয়ে শেষপ্রান্তে পৌঁছে গেছে দলগুলো। গ্রুপ পর্ব শেষে সুপার এইটে ওঠার লড়াইয়ে কোন দল কী অবস্থানে আছে?
১৫ ফেব্রুয়ারি সকালে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রাতে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে গেছে ভারত। সুপার এইটে জায়গা বাকি আর ৬টি।
পাকিস্তান
নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান (১৮ ফেব্রুয়ারি)। নামিবিয়াকে হারালেই সুপার এইটে উঠবে সাবেক চ্যাম্পিয়নরা। হেরে গেলে বাদ পড়তে হবে।
যুক্তরাষ্ট্র
হাতে কোনো ম্যাচ নেই। পাকিস্তান শেষ ম্যাচে হারলেই টানা দ্বিতীয়বার শেষ আটে উঠে যাবে যুক্তরাষ্ট্র। নেট রান রেটে এগিয়ে আছে দলটি।
নেদারল্যান্ডস
হাতে থাকা ম্যাচ: ভারত (১৮ ফেব্রুয়ারি)
ভারতকে হারাতেই হবে। এরপর আসবে অন্য হিসাব। নেট রান রেটে পিছিয়ে থাকায় সম্ভাবনা কম।
হাতে থাকা ম্যাচ: পাকিস্তান (১৮ ফেব্রুয়ারি)
প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।
শ্রীলঙ্কা
হাতে থাকা ম্যাচ: অস্ট্রেলিয়া (আজ), জিম্বাবুয়ে (১৯ ফেব্রুয়ারি)
আজ অস্ট্রেলিয়াকে হারালেই সুপার এইট নিশ্চিত হবে শ্রীলঙ্কার। সেটি না হলে জিম্বাবুয়েকে হারিয়েও উঠতে পারে। তবে তখন নেট রান রেটের হিসাব–নিকাশ করতে হবে।
জিম্বাবুয়ে
হাতে থাকা ম্যাচ: আয়ারল্যান্ড (১৭ ফেব্রুয়ারি), শ্রীলঙ্কা (১৯ ফেব্রুয়ারি)
দুই ম্যাচ জিতলে তো কথাই নেই, একটিতে জিতেও শেষ আটে যেতে পারে জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া
হাতে থাকা ম্যাচ: শ্রীলঙ্কা (আজ), ওমান (২০ ফেব্রুয়ারি)
শেষ দুই ম্যাচ জিতলেও নিশ্চিত নয় অস্ট্রেলিয়ার সুপার এইট খেলা। আবার জিম্বাবুয়ে কিংবা শ্রীলঙ্কা শেষ দুই ম্যাচেই হারলে আর একটি জয়েই সুপার এইটে যেতে পারে অস্ট্রেলীয়রা।
আয়ারল্যান্ড
হাতে থাকা ম্যাচ: জিম্বাবুয়ে (১৭ ফেব্রুয়ারি)
শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।
ইংল্যান্ড
হাতে থাকা ম্যাচ: ইতালি (১৬ ফেব্রুয়ারি)
আজ ইতালিকে হারালেই সুপার এইটে উঠে যাবে ইংলিশরা। হারলে অনিশ্চিত হয়ে যাবে শেষ আট।
স্কটল্যান্ড
হাতে থাকা ম্যাচ: নেপাল (১৭ ফেব্রুয়ারি)
ইংল্যান্ডের হার ও নিজেদের জয়ই শুধু সুপার এইটে ওঠাতে পারে স্কটিশদের।
হাতে থাকা ম্যাচ: ইংল্যান্ড (১৬ ফেব্রুয়ারি), ওয়েস্ট ইন্ডিজ (১৯ ফেব্রুয়ারি)
শেষ দুই ম্যাচ জিততে তো হবেই, স্কটল্যান্ড যেন আর জয় না পায়, সেই প্রার্থনাও করতে হবে।
দক্ষিণ আফ্রিকা
হাতে থাকা ম্যাচ: সংযুক্ত আরব আমিরাত (১৮ ফেব্রুয়ারি)
আজ আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাতকে কিংবা আগামীকাল কানাডা নিউজিল্যান্ডকে হারালেই সুপার এইটে উঠবে দক্ষিণ আফ্রিকা। এই হিসাব না মিললে নিজেদের শেষ ম্যাচে আমিরাতকে হারাতে হবে।
নিউজিল্যান্ড
হাতে থাকা ম্যাচ: কানাডা (১৭ ফেব্রুয়ারি)
শেষ ম্যাচে কানাডাকে হারালেই সুপার এইটে কিউইরা। না পারলে যদি-কিন্তুর মধ্যে পড়ে যাবে নিউজিল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাত
হাতে থাকা ম্যাচ: আফগানিস্তান (১৬ ফেব্রুয়ারি), দক্ষিণ আফ্রিকা (১৮ ফেব্রুয়ারি)
শেষ দুই ম্যাচ জিতলেও নিউজিল্যান্ডের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আবার এক ম্যাচ জিতলেও শেষ আটের শিকে ছিঁড়তে পারে।
আফগানিস্তান
হাতে থাকা ম্যাচ: আরব আমিরাত (১৬ ফেব্রুয়ারি), কানাডা (১৯ ফেব্রুয়ারি)
নিউজিল্যান্ড কানাডাকে হারালে শেষ দুই ম্যাচ জিতেও সুপার এইটে উঠতে পারবে না আফগানরা।
হাতে থাকা ম্যাচ: নিউজিল্যান্ড (১৭ ফেব্রুয়ারি), আফগানিস্তান (১৯ ফেব্রুয়ারি)
শেষ দুই ম্যাচ জিততেই হবে। এরপর তাকিয়ে থাকতে হবে আমিরাতের ফলের দিকে।



