মাসরুর আরেফিন বলেন, ‘আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারি খাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল ও প্রয়োজনীয় পণ্য আমদানির অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা দেবে। এই সুবিধা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
২০১৯ সাল থেকে সিটি ব্যাংক আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা পেয়ে আসছে। ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জেদ্দাভিত্তিক এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


