টুর্নামেন্ট মাত্র শেষ ষোলোতে গড়িয়েছে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। কিন্তু ‘এবার কোন দল জিততে পারে চ্যাম্পিয়নস লিগ’ আলোচনাটা এখনই শুরু হয়ে গেছে। সেই আলোচনার ধারাবাহিকতায় দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদোকে একই প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। সেখানে তিনি গার্দিওলার সিটির নামটাই বলেছেন সবার আগে।
ম্যান সিটির খেলায় উচ্ছ্বসিত রোনালদো বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি দুর্দান্ত খেলেছে। এ মৌসুমে তারা যা করেছে, তার জন্য অভিনন্দন। খেলোয়াড়, কোচ—সবাই অসাধারণ। অবশেষে তারা চ্যাম্পিয়নস লিগ জিতেছে, তাদের এটা প্রাপ্য ছিল। আমি তাদের খেলা উপভোগ করি। ম্যানচেস্টার সিটির আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের খুবই সম্ভাবনা আছে।’
সিটি ছাড়া আর কোন কোন দলকে ফেবারিট মনে করেন রোনালদো—এমন প্রশ্নের উত্তরে আল নাসরের পর্তুগিজ তারকা বলেছেন, ‘ফেবারিট? ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন।’



