সালাহর পর মানেরও বিদায়

সালাহর পর মানেরও বিদায়

শেষ ষোলো থেকে সেনেগালকে আইভরিকোস্ট বিদায় করে দিলেও গ্রুপ পর্বে চিত্রটা ছিল ভিন্ন। গ্রুপ পর্বে সেনেগাল ছিল একমাত্র দল, যারা সব কটি ম্যাচ জিতেই নকআউট পর্বে এসেছিল। অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছিল আইভরিকোস্ট। এমনকি নিজেদের গ্রুপেও সেরা দুইয়ে থাকতে পারেনি তারা।

নকআউট এসেছে তৃতীয় সেরা দলগুলোর একটা হয়ে। সেই দলই এখন পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইভরিকোস্টের স্ট্রাইকার সেবাস্তিয়ান হলার বলেছেন, ‘আমরা বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছি। শেষ কয়েকটা দিন সহজ ছিল না। কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম।’

Scroll to Top