সাবেক এএসপির স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক এএসপির স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত সূত্র জানায়, মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে জেসমিন নাহারের মূল আয়কর নথি জব্দ করার প্রয়োজন উল্লেখ করে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০ লাখ ৫১ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গত বছরের ১ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Scroll to Top