সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে মাওয়া ঘুরতে গিয়ে ফেরা হলো না জগন্নাথ শিক্ষার্থীর

সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে মাওয়া ঘুরতে গিয়ে ফেরা হলো না জগন্নাথ শিক্ষার্থীর

আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এলাকার বন্ধু এই দুই শিক্ষার্থী সকালে মাওয়া গিয়েছিলেন। পরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলাই অভিজিৎ মারা গেছেন। তাঁর সঙ্গে থাকা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

নিহত অভিজিতের সহপাঠীরা বলেন, দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে অভিজিৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে অভিজিৎ মারা যান।

Scroll to Top