সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ট্রেন, চলাচল স্বাভাবিক – DesheBideshe

সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ট্রেন, চলাচল স্বাভাবিক – DesheBideshe

ঢাকা, ১৯ ডিসেম্বর – রাজধানীর তেজগাঁওয়ে ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের পর কিছু সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। সকাল সাতটায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুণ নেভানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুড়ে যাওয়া ট্রেনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকালে তেজগাঁও রেলস্টেশনে গিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করছে।

এর আগে ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩

Scroll to Top