সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ড. মঈন খান

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ড. মঈন খান
Fresh Add Mobile

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তবে তা শান্তিপূর্ন।

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, বিএনপি লগি-বৈঠা নয় শান্তির রাজনীতিতে বিশ্বাসী।

BkashBkash

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৭ জানুয়ারি প্রত্যাশা অনুযায়ী কিছু করতে না পারলেও হতাশ হওয়ার কিছু নাই । সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘অবৈধ ও ডামি’ আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে বলে ঘোষণা দিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Scroll to Top