নোয়ার কৌশল হলো, গ্রাহকদের ক্রমবর্ধমান সম্পদের দেখভাল করা। কিং প্যান বলেন, সে জন্য তাঁদের দুবাই যেতে হবে। সেখানে তাঁদের গ্রাহকেরা যে সম্পদ সৃষ্টি করছেন, তার দেখভাল করতে। তিনি আরও বলেন, প্রথমে চীন থেকে কিছু কর্মীকে দুবাই পাঠানো হবে; এরপর সেখান থেকে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হবে।
কিং প্যান আরও বলেন, চীনের অনেক উদ্যোক্তা নতুন বাজারের খোঁজ করছেন; সরবরাহব্যবস্থা বহুমুখীকরণের চেষ্টা করছেন। ফলে মধ্যপ্রাচ্যে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনের ব্যবসায়ীদের অনেকেই সেই সুযোগ নিতে মুখিয়ে আছেন।
চীনের সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্কোন্নয়ন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, তাইওয়ান নিয়ে মতভেদসহ বিভিন্ন কারণে পশ্চিমাদের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয়েছে। এ বাস্তবতায় মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের সম্পর্কোন্নয়ন হচ্ছে।


