সমুদ্রের নিচে ১০ হাজার বছরের পুরনো প্রাচীরের সন্ধান | চ্যানেল আই অনলাইন

সমুদ্রের নিচে ১০ হাজার বছরের পুরনো প্রাচীরের সন্ধান | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

জার্মানির বাল্টিক উপসাগরের নিচে ১০ হাজার বছরের পুরনো প্রায় এক কিলোমিটার দৈর্ঘের একটি প্রাচীরের সন্ধান পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, প্রস্তর যুগে নির্মাণ করা হয়েছিল এই প্রাচীর। ইউরোপীয়দের তৈরি প্রাচীনতম নির্মাণ এটি।

 

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মেকলেনবার্গ উপসাগর থেকে  ১০ কিলোমিটার দূরে শিক্ষা সফরে গিয়েছিলেন একদল বিজ্ঞানী। সেখানে সাগরতলের নিচে সন্ধানে নামেন তাদের কয়েকজন। সেখানেই এই প্রাচীরের খোঁজ পান তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাচীরটি তৈরি হয়েছে ১ হাজার ৬৭৩টি পাথর দিয়ে। এর উচ্চতা এক মিটারের কম এবং দৈর্ঘ্য ৯৭১ মিটার।

প্রায় ৩০০ বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল প্রাচীরটি। সেগুলোকে ঘিরে সাজানো হয়েছে অনেক ছোট ছোট পাথর।

বিজ্ঞাপন

Reneta April 2023

 

 

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, মানুষের তৈরি  এই প্রাচীরটি প্রায় ১০ হাজার বছর আগে একটি হ্রদের ধারে নির্মাণ করা করা হয়েছিল। বলগা হরিণ শিকারের জন্য সেই প্রাচীরটিকে ফাঁদ হিসেবেও ব্যবহার করা হতো বলে দাবি করেছেন তারা।

 

 

বর্তমানে সেই প্রাচীরের আশপাশে পশুর হাড়গোড় খোঁজার চেষ্টা করছেন বিজ্ঞানী দল।

Scroll to Top