সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা ডেনমার্কের রাণীর পদত্যাগের ঘোষণা | চ্যানেল আই অনলাইন

সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা ডেনমার্কের রাণীর পদত্যাগের ঘোষণা | চ্যানেল আই অনলাইন

ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা ডেনমার্কের রাণী দ্বিতীয় মার্গ্রেথ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আসন গ্রহণ করার ৫২ বছর পর তিনি দেশের একটি টেলিভিশন চ্যানেলে পদত্যাগের ঘোষণা দেন।

আগামী ১৪ জানুয়ারি ৮৩ বছর বয়সী এই রাণী পদত্যাগ করবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিক।

Bkash

১৯৭২ সালে পিতা রাজা ফ্রেডেরিকের মৃত্যুর পর তিনি সিংহাসন গ্রহণ করেন। তবে ২০২৩ সালের রাণী মার্গ্রেথের পিঠে অস্ত্রোপচার হলে তিনি সিংহাসন ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

রাণী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়। আগামী ১৪ জানুয়ারি – আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর – আমি ডেনমার্কের রাণী হিসাবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।

Reneta JuneReneta June

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন আজীবন দায়িত্ব পালনের জন্য রাণীকে ধন্যবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা বোঝা এখনও কঠিন যে, এখন সিংহাসন পরিবর্তনের সময় এসেছে। অনেক ডেনিশ এখনও অন্য কোনও রাণীকে চেনেন না।

১৯৪০ সালে ডেনমার্কের সাবেক রাজা নবম ফ্রেডেরিক এবং রাণী ইনগ্রিডের ঘরে জন্মগ্রহণ করেন মার্গ্রেথে। তিনি তার সারা জীবন ডেনিশ নাগরিকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়ে এসেছেন। এমনকি নাগরিকদের অনেকেই তার কৌশলী এবং সৃজনশীল ব্যক্তিত্বের ভক্ত।

Scroll to Top