সদ্যোজাত নাতনিকে ৩০ হাজারে বিক্রি করলো নানা! | চ্যানেল আই অনলাইন

সদ্যোজাত নাতনিকে ৩০ হাজারে বিক্রি করলো নানা! | চ্যানেল আই অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গের বানতলা বাজার এলাকার বাসিন্দা চুন্নু দাস ২৩ দিন বয়সের নাতনিকে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত (১২ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ২টার দিকে চুন্নু আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ২৩ দিন বয়সের নাতনিকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।

Bkash

কন্যাশিশুর মা ১৯ বছর বয়সী নীলমের অভিযোগ, তার সৎবাবা বানতলা বাজার এলাকার বাসিন্দা ৫০ বছরের চুন্নু দাস তার কন্যাসন্তানকে নিয়ে বিক্রি করে দিয়েছেন।

অভিযোগ শুনে পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করেছে চুন্নুসহ আরও কয়েকজনকে।

Reneta JuneReneta June

আনন্দপুর এলাকায় শিশু বিক্রির ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও একইভাবে ওই এলাকা থেকে শিশু বিক্রির অভিযোগ উঠেছিল। তা নিয়ে উত্তেজনাও ছড়িয়েছিল।

Scroll to Top