বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৭৫০ জন কাউন্সিলর/ডেলিগেট উপস্থিত ছিলেন।
সভায় প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫, ২০২৫-২০২৬) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ, সভাপতি পদে মসিউর রহমান ও কার্যকরী সভাপতি পদে আলাউদ্দিনকে নির্বাচিত করে সমিতির সংবিধান মোতাবেক ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।





