শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটিতে থারাঙ্গা-মেন্ডিস

শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটিতে থারাঙ্গা-মেন্ডিস

জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সাবেক বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটিতে আছেন আরও চার জন—অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নতুন নির্বাচক কমিটি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে এসএলসি। এ কমিটিকে দুই বছরের জন্য জাতীয় দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

গতকাল নতুন ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেওয়ার কথা জানানোর পর আজ নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হলো।

Scroll to Top