শ্রীনগরে অটোরিকশায় যাত্রীবেশে ওঠা ব্যক্তির ছুরিকাঘাতে চালক নিহত

শ্রীনগরে অটোরিকশায় যাত্রীবেশে ওঠা ব্যক্তির ছুরিকাঘাতে চালক নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশায় যাত্রীবেশে ওঠা এক ব্যক্তির ছুরিকাঘাতে জসিম মুন্সি নামের এক চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম (২৭) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের প্রয়াত ছালাম মুন্সির ছেলে। এ ঘটনায় আবদুল আলী নামে ওই যাত্রীকে আটক করে র‍্যাবের কাছে দিয়েছে স্থানীয় লোকজন।

Scroll to Top