শেখ হাসিনাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রোববার ৭ জানুয়ারি সংগঠনটির সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্লাহ্ এক বিবৃতিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান।

BkashBkash

বিবৃতিতে তার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রশংসা করে আগামীতে তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Scroll to Top