শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতীয় হাইকমিশনার | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতীয় হাইকমিশনার | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

আজ (৮ জানুয়ারি) সোমবার সকালে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

BkashBkash

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরংকুশ বিজয় অর্জনের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তারা।

এই সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

Scroll to Top