শীত থাকবে, কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

শীত থাকবে, কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

সরকারি ও বেসরকারি সংস্থাগুলো শীতপ্রবণ এলাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে। তবে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, কোনো কোনো এলাকায় শীতার্ত মানুষেরা প্রয়োজনের তুলনায় কম কম্বল পাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে। তবে আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। এতে তাপমাত্রা কিছুটা বেড়ে শীত সামান্য কমতে পারে। বঙ্গোপসাগর থেকে কোথাও কোথাও মেঘ ও বৃষ্টি আসতে শুরু করেছে। খুলনা ও বরিশালের আকাশে মেঘমালা হাজির হয়েছে। ফলে আজ দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এতে শীতের তীব্রতা খুব বেশি কমবে না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল থেকে উপকূল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে।

Scroll to Top