শীতের তীব্রতা বেড়েছে তিন কারণে

শীতের তীব্রতা বেড়েছে তিন কারণে

দিনাজপুরের মতোই একই পরিস্থিতি চুয়াডাঙ্গায়। সেখানকার স্থানীয় লোকজন বলছেন, গতকাল ভোরে অনেক এলাকায় বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে ঘন কুয়াশা। চুয়াডাঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মিজানুর রহমান অন্যান্য দিনের মতো গতকালও ভোর থেকে শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, তীব্র শীতে ঘর থেকে বের হতে তাঁর মন চাইছিল না। বাধ্য হয়ে কাজ করতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি আজও অব্যাহত থাকতে পারে।

Scroll to Top