শিস দিতে দিতেই কি শেষ হয়ে গেলেন নাসির

শিস দিতে দিতেই কি শেষ হয়ে গেলেন নাসির

এই ফোনের মাধ্যমে পাওয়া দুর্নীতির প্রস্তাব গোপন করা এবং তদন্তে সহযোগিতা না করার বিষয়েও নাসিরের একটা ব্যাখ্যা জানা গেছে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে। সেটি হলো, টুর্নামেন্ট শেষ করে ফেরার সময় নাসিরসহ সব ক্রিকেটারকে ‘উপহার’ দেওয়া ফোনই নাকি রেখে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। রেখে দিয়েছিল নাসিরের ব্যক্তিগত ফোনও, যেটি তিনি ফেরত পান ছয় মাস পর।

ব্যাখ্যার বাকি অংশটা অবশ্য বাস্তবতার সঙ্গে মেলানো কঠিন। কেন, তা যে কেউই বুঝবেন। আইসিসি নাসিরের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চেয়েছিল ই–মেইলে। কিন্তু নাসির নাকি বলেছেন, যে ফোনে তিনি ই–মেইল ব্যবহার করতেন, সেটি দিয়ে এসেছিলেন ফ্র্যাঞ্চাইজির কাছে। ই–মেইল ব্যবহারের খুব বেশি প্রয়োজন পড়ে না বলে এর মধ্যে অন্য কোথাও থেকে আর নিজের মেইল অ্যাকাউন্টে ঢোকা হয়নি তাঁর। আইসিসির পাঠানো মেইলের কথাও তাই নাসিরের কাছে থেকে গিয়েছিল অজানা, যে কারণে তিনি আইসিসিকে সহযোগিতাও করতে পারেননি।

Scroll to Top