শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, ইমরান খানের বিক্ষোভের ডাক | চ্যানেল আই অনলাইন

শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, ইমরান খানের বিক্ষোভের ডাক | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। সংখ্যাগরিষ্ঠতা পেয়েও গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আজ (১৭ ফেব্রুয়ারি) শনিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।

Bkash

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ৮দিন পর সরকার গঠনের জট কাটিয়ে নওয়াজ শরীফের মুসলিম লীগের নেতৃত্বে ৬টি দল নিয়ে গঠিত হচ্ছে জোট সরকার, দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তার ভাই শাহবাজ শরীফ।

নির্বাচনের আগে নওয়াজ শরীফের দল মুসলিম লীগ জয়ী হলে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হবেন বলে ঘোষণা দেয়া হলেও, এখন প্রধানমন্ত্রী হচ্ছেন তার ভাই শাহবাজ শরীফ।

Reneta June

অন্যদিকে, জনগণের ম্যান্ডেট বদলের অভিযোগে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে নির্বাচনে স্বতন্ত্র হিসেবে সর্বাধিক আসনে জয়ী ইমরান খানের দল পিটিআই।

Scroll to Top