রাজধানীর শাহবাগ থানার সামনে জব্দ করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।


