শাবল দিয়ে খুঁচিয়ে গৃহবধূকে হত্যার পর পালিয়েছেন স্বামী, অভিযোগ স্বজনদের

শাবল দিয়ে খুঁচিয়ে গৃহবধূকে হত্যার পর পালিয়েছেন স্বামী, অভিযোগ স্বজনদের

রাজশাহীর বাগমারা উপজেলায় নিজের ঘরে গৃহবধূকে শাবল দিয়ে খুঁচিয়ে ও গলা কেটে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। আজ সোমবার ভোরে উপজেলার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ঝর্না খাতুন (২৪)। অভিযুক্ত স্বামী হলেন বাগমারা পূর্বপাড়া গ্রামের নির্মাণশ্রমিক রুবেল হোসেন (২৮)। নিহত ঝর্না উপজেলার বুজরুকৌড় গ্রামের আলিমুদ্দিনের মেয়ে।

নিহত ঝর্না খাতুনের মামা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোজাহার আলীর অভিযোগ, রুবেল ও ঝর্নার মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। কয়েকবার সালিসও করা হয়েছে। রুবেল নেশাগ্রস্ত। গতকাল রাতে দুজনের মধ্যে ঝগড়া হয় বলে জেনেছেন। রুবেলের মা ও বোনের সহযোগিতায় তাঁর ভাগনিকে মেরে ফেলা হয়েছে।

Scroll to Top