শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস উইং সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।

তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনীতির বর্তমান বাস্তবতায় পারস্পরিক আস্থা ও সমন্বয়ই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি।

Scroll to Top