লোহিত সাগরে হামলার বিষয়ে হুথিদের সতর্ক করলো মার্কিন জোট | চ্যানেল আই অনলাইন

লোহিত সাগরে হামলার বিষয়ে হুথিদের সতর্ক করলো মার্কিন জোট | চ্যানেল আই অনলাইন

লোহিত সাগরে হুথিদের হামলার পরিণাম সম্পর্কে তাদের আগাম সতর্ক করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এই বিষয়ে হুথিরা যুক্তি দিয়েছে, ইসরায়েলের সাথে যুক্ত জাহাজটিতে তাদের হামলা গাজার ফিলিস্তিনিদের সমর্থনের জন্য করা একটি কাজ।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল (৩ জানুয়ারি) স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত একটি বিবৃতিতে এই সতর্কতা জানানো হয়।

Bkash

বিবৃতিতে বলা হয়, আমাদের বার্তাটি এখন পরিষ্কার, আমরা অবিলম্বে এই অবৈধ হামলা বন্ধ করার এবং বেআইনিভাবে আটক জাহাজ এবং ক্রুদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। হুথিরা যদি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথে জীবন, বিশ্ব অর্থনীতি এবং বাণিজ্যের অবাধ প্রবাহকে হুমকির মুখে ফেলে তাহলে এর পরিণতির দায়ভার তারাই বহন করবে।

এদিকে হুথিরা জানিয়েছে, ব্যস্ত জলপথে তাদের হামলা গাজার ফিলিস্তিনিদের জন্য সংহতির একটি কাজ এবং তারা কেবল ইসরায়েলের সাথে জড়িত যে কোন জাহাজকে লক্ষ্যবস্তু করছে। এর আগে গতকালই হুথিরা লোহিত সাগরে একটি বণিক জাহাজে হামলার দায় স্বীকার করে।

Reneta JuneReneta June

একটি এক্স পোস্টে হুথিরা জানায়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌ বাহিনী সিএমএ সিজিএম টিএজিই জাহাজটিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে তারা। জাহাজটি ফিলিস্তিনের বন্দরের দিকে যাচ্ছিল।

তবে তাদের হামলা অব্যাহত থাকলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বিদ্রোহীদের ওপর সরাসরি হামলার কথা ভাবছে বলে বেশ কয়েকটি প্রতিবেদনে বলার পর হোয়াইট হাউস এই বিবৃতি প্রকাশ করে। এতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান এবং যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ স্বাক্ষর করেছে।

Scroll to Top