চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে (২৬) হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদির কুল এলাকায় এ ঘটনা ঘটে। আরিফুল ওই এলাকার হাসানের ছেলে।
গুরুতর আহত অবস্থায় আরিফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় মো. ইসমাঈল (২৩) নামে আরেক ছাত্রলীগ কর্মী আহত হন।



