লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। যত দ্রুত সম্ভব এই আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রোয়া নিউজ এ তথ্য জানিয়েছে।

ছবি: সংগৃহীত

নেতানিয়াহু বলেন, প্রস্তাবিত এই আলোচনার প্রধান লক্ষ্য হবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, রাজধানী বৈরুতকে অস্ত্রমুক্ত করার আহ্বান জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘প্রশংসনীয়’ হিসেবে দেখছে ইসরায়েল।

Scroll to Top