লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিনদিন বাড়িয়েছে বিএনপি | চ্যানেল আই অনলাইন

লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিনদিন বাড়িয়েছে বিএনপি | চ্যানেল আই অনলাইন

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত আরও তিনদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বাড়িয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, সরকার এরই মধ্যে নির্ধারণ করেছে নির্বাচনে কারা জয়ী হবেন। তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

সোমবার ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতারা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এই কথা বলেন।

BkashBkash

সেসময় ডক্টর মুহাম্মদ ইউনূসের সাজা হওয়া নিয়েও কথা বলেন দলের নেতারা। পরে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করে দলটি। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন বিএনপি’র সিনিয়র নেতারা।

Scroll to Top