লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা – DesheBideshe

লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা – DesheBideshe


লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা – DesheBideshe

কানসাস সিটি, ১৭ জুন – বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছে রাজকীয়ভাবে। অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা।

বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের পঞ্চম মিনিটেই জালে বল জড়িয়েছিলেন মেসি তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী এই তারকা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের লম্বা পাসে ম্যাক অ্যালিস্টার শট নিলে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান তা নিয়ন্ত্রণে ব্যর্থ হন। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন মেসি।

ম্যাচের ৭৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের সাথে বল আদান প্রদান করে নিখুঁত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই জাদুকরী নৈপুণ্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগামী ২২ জুন গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এনএন/ ১৭ জুন ২০২৬



Scroll to Top