গাছটির আদিনিবাস মেক্সিকো ও দক্ষিণ আমেরিকা হলেও সে এখন দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে, ফুলপ্রেমীদের বাগানে বাগানে, এমনকি পার্কেও। ঢাকায় রমনা পার্কেও আছে এ গাছ। এখন আর তার সেই আদিরূপ নেই। উদ্ভিদ জাতবিদদের খপ্পরে পড়ে সংকরায়িত হয়ে অনেক চমৎকার চেহারার কিছু হাইব্রিড জাত উদ্ভাবিত হয়েছে। এর টকটকে লাল রং দেখতে দেখতে যাঁরা একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাঁরা সেই বৈচিত্র্যের স্বাদ নিতে হালকা গোলাপি, ম্যাটমেটে লাল বা কুঁচকানো পাতার পয়েনসেটিয়াকে প্রাঙ্গণে টেনে এনেছেন। বিশ্বে এখন প্রায় ১০০ জাতের পয়েনসেটিয়া আছে, আছে সাদা রঙের পয়েনসেটিয়াও। পয়েনসেটিয়ার এরূপ বেশ কিছু বিদেশি হাইব্রিড জাতের দেখা পেয়েছিলাম গত বছরের নভেম্বরে সাভারে বরিশাল নার্সারিতে। তাঁরা বলেছিলেন, গাছগুলো দেশের নয়। ব্যবসার উদ্দেশ্যে ওগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে। তবে আশা করেছেন, তাঁরা অচিরেই এর ডাল থেকে নতুন চারা তৈরি করতে পারবেন। তবে অতীত অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন যে সেটা করলেও কোনো রহস্যময় কারণে যেন হুবহু মা গাছের মতো তার রং-রূপ হয় না।
Related Posts


আর্জেন্টিনা ফুটবলে মিসরীয় হ্যাকারদের হামলা!
July 11, 2026


ফাস্ট বোলার থেকে উদ্ভাবক: রাইসুলের দুর্দান্ত ইনিংস
July 11, 2026
