আহত ব্যক্তিরা হলেন সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দীপিকা বণিক (৪০), মিতা সাহা (৪২), তোফায়েল আহম্মেদ (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬)। তাঁরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের শিল্পী ও তাঁদের অভিভাবক। তাঁরা স্থানীয় একটি নৃত্য উৎসবে অংশ নিতে এসেছেন।
দুর্ঘটনাকবলিত জিপ গাড়িতে থাকা অভিজিৎ সরকার মুঠোফোনে বলেন, ‘আমরা শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ায় যাচ্ছিলাম। উদ্যানের ভেতর প্রায় দুই কিলোমিটার পর হঠাৎ করে রাস্তার উঁচু জায়গায় ওঠার সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক গাড়ি থেকে নেমে পড়েন। তখন জিপটি পেছনের দিকে নামা শুরু করে এবং উল্টে যায়। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে আমাদের হাসপাতালে পাঠান।’




