লাইবেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৪০ | চ্যানেল আই অনলাইন

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৪০ | চ্যানেল আই অনলাইন

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কারের বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়ে খাদে পড়ে গেলে এতে বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলে থাকা অনেকেই হতাহত হয়।

Bkash

প্রধান চিকিৎসক ডা. ফ্রান্সিস কাতেহ বলেছেন, নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন। কারণ, কেউ কেউ অগ্নিদগ্ধে ছাই হয়ে গেছে। তবে তিনি অনুমান করেন, এই ঘটনায় ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। তিনি জানান, নিখোঁজদের খোঁজ চলছে।

লাইবেরিয়ার ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ বলেছেন, প্রচুর মানুষ পুড়ে ছাই হয়ে গেছে।

Reneta JuneReneta June

জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অবকাঠামোর ত্রুটির কারণে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত হয়েছে সাব-সাহারান আফ্রিকা। সেখানে মৃত্যুর হার ইউরোপীয় দেশগুলোর চেয়ে গড়ে তিনগুণ বেশি।

Scroll to Top