লটারির মাধ্যমে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের মধ্যে ১৮ জন ঢাকায় – DesheBideshe

লটারির মাধ্যমে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের মধ্যে ১৮ জন ঢাকায় – DesheBideshe


লটারির মাধ্যমে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের মধ্যে ১৮ জন ঢাকায় – DesheBideshe
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা, ০৬ অক্টোবর-প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ১৩১ জনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রম উদ্বোধনের পর এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় তিনি বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি-পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়। কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সেই কাজ আজ শুরু হলো। ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে ধরা হয়। ধরে নেওয়া হয়, যাদের এখানে পোস্টিং হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রাইস পোস্টিংয়ের মধ্যে প্রথম লটারি হচ্ছে।

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্যে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। তাদের দক্ষতা দেখে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হবে। বদলিকৃত স্থানে এসে কেউ দুর্নীতি শুরু করলে তাকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

সাবরেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এস এম/ ০৬ অক্টোবর ২০২৬

 

Scroll to Top