রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে বিদেশি জাহাজ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে বিদেশি জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারীজ মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া। জাহাজটি থেকে চলছে পণ্য খালাসের কাজ। খালাসকৃত পণ্য সড়ক পথে নেওয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে এক হাজার ৬৮১ মেট্টিক টন মেশিনারীজ পণ্য এসেছে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট’র সিনিয়র অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, জাহাজটি গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবাগ বন্দর থেকে রূপপুরের মেশিনারীজ পণ্য নিয়ে ছেড়ে আসে। এরপর শনিবার রাতে জাহাজটি মোংলা বন্দরের জেটিতে ভিড়ে। জাহাজটি থেকে রাতের দিকেই পণ্য খালাস শুরু হয়। আগামী ২-৩ দিনের মধ্যে জাহাজটির সমুদয় পণ্য খালাস করে বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

Scroll to Top