রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম | চ্যানেল আই অনলাইন

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম আশরাফুল ইসলাম। গত ১০ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

রূপনগর থানা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে এই আশাবাদ ব্যক্ত করা হয়, নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক রূপনগর থানা বিএনপিকে এগিয়ে নিতে যথাযথ ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

Scroll to Top