রূপগঞ্জে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

রূপগঞ্জে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

তওহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এর জেরে নির্বাচনের পর একাধিকবার তাঁর ওপর হামলা হয়েছে। শনিবার সাত্তার এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইব্রাহীমের লোকজন বিনা উসকানিতে তাঁর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তাঁর লোকজন হামলায় বাধা দিতে এলে ইব্রাহীম ও সাত্তারের লোকজন আরও অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর চালান এবং তাঁর লোকজনকে পিটিয়ে আহত করেন। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে এলাকায় পুলিশ আসে। হামলাকারীরা তখন পুলিশের সামনে তাঁদের বাড়িঘরে ককটেল বিস্ফোরণ ও তাঁকে উদ্দেশ্য করে গুলি চালান। বাড়িঘরে হামলার সময় হামলাকারীরা লুটপাটও করেন।

তবে সাত্তার বলেন, তওহীদুল ও তাঁর লোকজন একটি ভূমিদস্যু গ্রুপের পক্ষের হয়ে এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল করছিলেন। গত নির্বাচনের প্রচারণার সময় গোলাম দস্তগীর গাজী দাউদপুরে গণসংযোগে এসে কথা দেন, তিনি নির্বাচিত হলে দখল হওয়া সব জমি মালিকদের ফিরিয়ে দেওয়া হবে। নির্বাচনে গোলাম দস্তগীর বিজয়ী হওয়ার পর স্থানীয় জমির মালিকেরা নিজেদের জমি দখলে নিতে শুরু করেন। জমির দখল ধরে রাখতে তওহীদুল ভিন্ন গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জমিমালিকদের ভয়ভীতি দেখান এবং তাঁদের ওপর হামলা করেন।

Scroll to Top