রুশ সীমান্তবর্তী অঞ্চল ও ক্রিমিয়ায় ব্যাপক হামলা

রুশ সীমান্তবর্তী অঞ্চল ও ক্রিমিয়ায় ব্যাপক হামলা

বেলগোরোদের উত্তরে কোরস্ক অঞ্চল। সেখানকার গভর্নর রোমান স্টারোভয়েট টেলিগ্রামে বলেন, ইউক্রেনের বিমান হামলায় এখানকার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি পুরো অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপলের কাছে আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন শহরের গভর্নর। তবে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে অবশ্য তিনি কিছু বলেননি।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চলগুলো নিয়মিত হামলার শিকার হচ্ছে। তবে গত সপ্তাহে ইউক্রেনে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বেলগোরোদ এখন ইউক্রনের হামলার বিশেষ লক্ষ্যবস্তু।

গত শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ভয়াবহ বোমাবর্ষণ করা হয়। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত হন। এর পাল্টা জবাব হিসেবে সপ্তাহের শেষ দিকে বেলগোরোদে দফায় দফায় হামলা চালানো হয়। এতে ২৫ জন নিহত হন। বলা হয়, দুই বছর ধরে চলা এ সংঘর্ষে এখানে এত মৃত্যু নজিরবিহীন। কিয়েভ জানায়, এরপর মঙ্গলবার সকালে রাশিয়া ইউক্রেনে ৯৯টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

Scroll to Top