রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারাল ভিয়ারিয়াল

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারাল ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করে আরেকটি গোল। তবে এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে পড়া থেকে ৩-২ গোলের লিড নেয় বার্সা। তবে ম্যাচের নাটকীয়তার তখনও অনেক বাকি! ম্যাচের শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে দিল ভিয়ারিয়াল। যোগ করা অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানে হারল বার্সেলোনা।

এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হারল বার্সা। যার মধ্যে রিয়ালের কাছে ৪-১, অ্যাথলেটিক ক্লাব বিলবাওর কাছে ৪-২ আর ভিয়ারিলের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হারল বার্সেলোনা। লা লিগায় এটি বার্সেলোনার তৃতীয় হার। ২১ ম্যাচে ১৩ জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে কাতালান ক্লাবটি। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরুনা আর ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএস

Scroll to Top