প্রথমার্ধের পুরোটা দাপট দেখাল রিয়াল মাদ্রিদ, কিন্তু গোলের সবচেয়ে ভালো সম্ভাবনা তৈরি করেছে মায়োর্কা। দ্বিতীয়ার্ধেও বজায় থাকল একই ধারা। তবে শেষ পর্যন্ত মায়োর্কা আর ম্যাচ বের করে নিতে পারেনি।
আন্তোনিও রুডিগারের গোলে তিন পয়েন্টের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদই। ১-০ ব্যবধানের এই জয়ের সুবাদে লিগ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা যদি আতলেতিকো মাদ্রিদকে হারায়ও, গোল ব্যবধানে এগিয়ে থাকবে রিয়ালই।


