রাশিয়ায় নোভাতেকের গ্যাস টার্মিনালে আগুন

রাশিয়ায় নোভাতেকের গ্যাস টার্মিনালে আগুন

টেলিগ্রাম পোস্টটিতে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে, ওই এলাকায় আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে।

আলেকসান্দর দ্রোজদেনকো বলেন, কিনজিসেপস্কি জেলায় (বন্দরটির অবস্থান সেখানে) উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা–সংক্রান্ত মন্ত্রণালয় ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস ও অন্যান্য সংবাদমাধ্যমে আগুন লাগার কারণ ঘোষণা করা হয়নি।

Scroll to Top