রাজশাহী শহরে হরতালের সমর্থনে মিছিল, ৪ শিবির কর্মী আটক

রাজশাহী শহরে হরতালের সমর্থনে মিছিল, ৪ শিবির কর্মী আটক

পুলিশ তাৎক্ষণিকভাবে আটক কারও নাম-পরিচয় জানায়নি। শিবিরের নেতারাও আটকদের নাম-পরিচয় বলতে পারেননি।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, হরতালের সমর্থনে শিবির মিছিল বের করে। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এরপর সেখান থেকে চারজনকে আটক করা হয়। শিবিরের ছোড়া ইটে তাদেরই একজন আহত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

Scroll to Top