রাজশাহীতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পুষ্পস্তবক অর্পণ | চ্যানেল আই অনলাইন

রাজশাহীতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পুষ্পস্তবক অর্পণ | চ্যানেল আই অনলাইন

রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

মহানগরীর সিএন্ডবির মোড়ে সোমবার সকালে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে মহানগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

BkashBkash

রাজশাহী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা মহানগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তিনি জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top