শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুইয়া বলেন, রাবেয়া বৃদ্ধ ছিলেন। তিনি ছেলের বাড়ি থেকে গত সোমবার ভাইয়ের বাড়িতে আসেন। ভোরে রাবেয়ার চিৎকার শুনে ইউনুস তাঁকে বাঁচাতে যান। ইউনুস এখন গুরুতর আহত। তাঁকে ফরিদপুর থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়ার কথা বলা হয়েছে। ইউনুসকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘আমরা ভোর ৪টা ৪০ মিনিটের দিকে খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় রাবেয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর ভাই ইউনুসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আগুনে রাবেয়ার বসতঘর আর একটি গোয়ালঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা চুলা থেকে আগুনের সূত্রপাত।




