রাজধানীর হাজারীবাগে নারীকে জবাই করে হত্যা

রাজধানীর হাজারীবাগে নারীকে জবাই করে হত্যা

রাজধানীর হাজারীবাগে একটি ভবনের সপ্তম তলার বাসার দরজা ভেঙে তানিয়া (৩৫) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নিকলেশ চন্দ্র কর পলাশ বলেন, খবর পেয়ে হাজারীবাগ মিতালী রোডের একটি সাততলা বাড়ির বাইরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে টয়লেটে পড়ে থাকা তানিয়ার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তানিয়াকে জবাই করে হত্যা করা হয়েছে।

Scroll to Top